সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

সিরিয়ার তারতুসে ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার বন্দরনগরী তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (৪ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম আল জাজিরা। তবে এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: ইরানের ভাইস প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় এ হামলা চালায় ইসরায়েল।

এ সময় ইসরায়েলের দাবি, তারা সিরিয়ার একটি সামরিক স্থাপনায় হামলা করেছে। যেখানে দেশটির পূর্ববর্তী সরকারের অস্ত্র মজুদ ছিলো।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় পশ্চিম সিরিয়ার বন্দরনগরী তারতুস লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সানা বলেছে, এই হামলার সঠিক অবস্থান যাচাই করতে কাজ করছে বেসামরিক প্রতিরক্ষা দল এবং বিশেষায়িত ইউনিট। এর আগের দিন ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান ভূমধ্যসাগরীয় এই বন্দরনগরীতে ইসরায়েলি হামলার প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে জানিয়েছিলো।

এদিকে, ইসরায়েলের চ্যানেল ১৪ জানিয়েছিলো, সিরিয়ার উপকূলীয় শহরের অনির্দিষ্ট স্থানে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। অবশ্য এই হামলার ঘটনায় বিশদ বিবরণ সংবাদমাধ্যমটি দেয়নি। তবে এই চ্যানেলটি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সিরিয়ার আকাশসীমায় ইসরায়েলি বিমানের তৎপরতার কথাও উল্লেখ করেছিলো।

আরও পড়ুন: ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা...

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী কারদাহা এলাকায় একটি সামরিক স্থানে হামলা করেছে যেখানে সিরিয়ার পূর্ববর্তী সরকারের অস্ত্র মজুত করা হয়েছিলো। মূলত এই শহরটি সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিজের শহর এবং এটি তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কি.মি. উত্তরে অবস্থিত।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা