সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টারের সঙ্গে প্লেনের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। প্লেনটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন : সিরিয়ার প্রেসিডেন্ট হলেন আল-শারা

বার্তা সংস্থা এপি জানায়, বুধবার রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্লেনটি পোটোমাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্লেনটি কানসাসের উইচিটা থেকে আসছিল। এতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় রাত ৯টার দিকে দুর্ঘটনার কবলে পেড়ে প্লেনটি।

আরও পড়ুন : গাজায় ধ্বংসস্তূপ থেকে ৫৯ লাশ উদ্ধার

আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমরা প্লেনের যাত্রী ও ক্রুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং জরুরি সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করছি।

দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে সব প্লেন ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থার হেলিকপ্টারগুলো এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। পোটোমাক নদীতে উদ্ধারের জন্য নৌকা ও ডুবুরিরা নামানো হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।

সিবিএস নিউজের রিপোর্ট অনুযায়ী, ব্ল্যাক হক হেলিকপ্টারে ৩ জন মার্কিন সেনা ছিলেন। কিন্তু তাদের অবস্থা এখনো জানা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা