সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের দাবানল

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ‍্যাঞ্জেলেসের দাবানল দীর্ঘ পাঁচ দিনেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনো ৬ স্থানে আগুন জ্বলছে। বৃষ্টির অভাব আর ঝড়ো বাতাস আগুন নিয়ন্ত্রণের বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে বাড়িঘর ছেড়েছেন লক্ষাধিক মানুষ।

আরও পড়ুন : টিউলিপকে বরখাস্তের দাবি বিরোধী নেতার

রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, দাবানলটি স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) থেকে দিক পরিবর্তন করে আরও পূর্ব থেকে উত্তর–পূর্ব দিকে ধাবিত হচ্ছে। এ কারণে জ্বলতে থাকা আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। দশ হাজারের বেশি অবকাঠামো আগুনে পুড়ে গেছে।

এদিকে আগুন আতঙ্কে দিন কাটছে লস অ‍্যাঞ্জেলেসের বাসিন্দাদের। মোবাইলে আসা বাধ্যতামূলক নিরাপদ স্থানে সরে যেতে প্রস্তুত থাকার সতর্কবার্তা এ আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে। গেলো পাঁচ দিনেও ভালো কোনও খবর মেলেনি। উল্টো নতুন করে আবারও ঝড়ো বাতাসের পূর্বাভাস শঙ্কায় ফেলেছে সবাইকে।

আরও পড়ুন : ইয়েমেনে পেট্রল পাম্পে বিস্ফোরণ, নিহত ৮

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার বলেছে, দাবানলে এ পর্যন্ত ২০০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে। ‘প্যালিসেইডস’ দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ শহরটি ছেড়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও লস অ্যাঞ্জেলেসের দাবানলকে ‘যুদ্ধের দৃশ্য’ হিসেবে উল্লেখ করেছেন। শনিবার এক ভাষণে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত ঝড়ো বাতাস নিয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, দাবানলের কারণ জানতে তদন্ত শুরু করেছে একাধিক সংস্থা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা