সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

রেল স্টেশনের ছাদ ধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : সার্বিয়ায় একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৪ জন মারা গেছেন। শুক্রবার (১ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদেরে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : ভিসা ছাড়াই চীন যেতে পারবে ৯ দেশ

সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক বলেছেন, গুরুতর আহত আরও ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক এক টেলিভিশন ভাষণে নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে একজন ৬ বছর বয়সি মেয়ে এবং উত্তর মেসিডোনিয়ার একজন নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন : স্পেনে বন্যায় দুই শতাধিক নিহত

ভুসিক আরও বলেন, ‘সার্বিয়ার প্রেসিডেন্ট হিসাবে আমি দাবি করছি, যারা এর জন্য দায়ী তাদের সবাইকে শাস্তি দেওয়া হোক’।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ক্যামেরার ফুটেজে দেখা গেছে বেলগ্রেডের উত্তর-পশ্চিমে প্রায় ৭০ কিলোমিটার (৪০ মাইল) দূরে একটি রৌদ্রজ্জ্বল দিনে দুপুরে ছাদ ধসে পড়ে। বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ইসরায়েলে রকেট হামলা, আহত ১১

দেশটির প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ বলেছেন, ‘এটি সার্বিয়ার জন্য একটি কালো শুক্রবার’ এবং তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে কাজ শুরু করেছেন এবং এ কাজে বুলডোজার ব্যবহার করা হচ্ছে। প্রায় ৮০ জন উদ্ধারকর্মে কর্মরত আছেন, যারা ধ্বংসস্তূপ অপসারণ করছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা