সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি হামলায় ৫ শিশু এবং ২ নারীসহ কমপক্ষে আরও ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ১ বছরে গাজায় ৪১,৯৬৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়াও আহত হয়েছে আরও ৯৭,৫৯০ জন। এ সময় হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

মঙ্গলবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক বার্তাসংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

আরও পড়ুন: পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ২ বিজ্ঞানী

গত বছরের (৭ অক্টোবর) ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি হামাস। এর পরেই ফিলিস্তানের গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এর ১ বছরের বেশি সময় ধরে গাজার বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী লেবাননকে সতর্ক করেন যে, এটি ‌‌‘গাজার মতো ধ্বংস যজ্ঞের মুখোমুখি হতে পারে’। মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে, সোমবার (৭ অক্টোবর) সারাদেশে ৩৬ জন নিহত এবং আরও ১৫০ জন আহত হয়েছে।

তার আগে গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের ‘নিঃশর্ত’ মুক্তি চেয়েছে জাতিসংঘের মহাসচিব।

ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা ও এর জেরে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির আগের দিন এক ভিডিও বার্তায় জাতিসংঘের মহাসচিব গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও গোটা অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানায়।

আরও পড়ুন: ইসরায়েলের হাইফায় শহরে হামলা

তিনি জানান, আমি সকল জিম্মির ‘নিঃশর্ত’ মুক্তির আবারও আহ্বান জানাচ্ছি। তবে হামাসকে অবশ্যই আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে জিম্মিদের সাথে দেখা করার সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, এখন সময় সকল জিম্মিদের মুক্তি দেওয়ার, এই সংঘাত বন্ধ করার ও এই অঞ্চলকে গ্রাস করার দুর্ভোগের ইতি টানার। এখন সময় শান্তি, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা