সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মণিপুরে গুলি-বোমায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গুলি ও বোমার আঘাতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ-সাংবাদিকসহ অন্তত ১০ জন।

আরও পড়ুন : গাজায় আরও প্রায় অর্ধশত নিহত

সোমবার দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস জানায়, রোববার মণিপুরের কৌত্রুক এলাকায় এই হামলা চালানো হয়। পুলিশ জানায়, পাহাড়ের ওপর থেকে নিচের উপত্যকা লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এসময় উচ্চপ্রযুক্তির ড্রোন ব্যবহার করে আরপিজি (রকেট প্রোপেলড গ্রেনেড) নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ উঠেছে।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, গ্রামটিকে লক্ষ্য করে এ ধরনের অন্তত ৭টি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন : গাজায় ৬ জিম্মির মরদেহ উদ্ধার

মণিপুর পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সাধারণত যুদ্ধের সময় ড্রোন বোমা ব্যবহার করা হয়। কিন্তু নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক লোকদের ওপর বিস্ফোরক ফেলতে সাম্প্রতিক এই ড্রোন ব্যবহার একটি উল্লেখযোগ্য ঘটনা। এতে প্রমাণিত হয়, এর সঙ্গে উচ্চ প্রশিক্ষিত পেশাদাররা সম্পৃক্ততা, যাদের প্রযুক্তিগত দক্ষতা ও সহায়তা রয়েছে। বিষয়টি কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। বেশিরভাগ গ্রামবাসী এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৯

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাস থেকে জাতিগত সহিংসার সাক্ষী মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি কখনোই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা