সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় একই পরিবারের ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গাজার আজ-জাওয়াইদার একটি গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় একই পরিবারের ১৫ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলের হামলা

গাজার বেসামরিক মুখপাত্র মোহাম্মদ বাসাল বলেছেন, হামলায় যে ১৫ জন নিহত হয়েছেন তারা আল-ইজলাহ পরিবারের সদস্য ছিলেন। সব মিলিয়ে এই হামলায় প্রাণ গেছে ১৬ জনের।

গাজার দেইর-আল-বালাহ থেকে আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজম বলেছেন, গুদামটিতে ৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এটি নুসেইরাত শরণার্থী ক্যাম্প থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।

ভয়াবহ এই হামলায় সেখানে থাকা শিশুরা ছিন্নভিন্ন হয়ে যায়। এছাড়া গুদামটিতে আগুনও ধরে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে আল-আকসা হাসপাতালের মর্গে নিয়ে রাখা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১০ মাস ধরে গাজায় প্রতিদিনই বর্বরতা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলের সেনারা। তাদের হামলায় এখন পর্যন্ত ছোট্ট এ উপত্যকায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ। এছাড়া বাস্তুচ্যুত হয়ে পড়েছেন গাজার প্রায় সব বাসিন্দা। তা সত্ত্বেও গাজায় থামছে না ইসরায়েলিদের বর্বর হামলা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা