সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

রাশিয়ার বিমানঘাঁটিতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কুরস্ক অঞ্চলে আরও অগ্রসর হওয়ার পাশাপাশি ৪ টি সামরিক বিমানঘাঁটিতে দূর পাল্লার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

আরও পড়ুন: পাকিস্তানে ইন্টারনেটে ধীরগতি

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার টেলিগ্রামে ইউক্রেনীয় জেনারেল স্টাফের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার ভোরোনেজ, কুরস্ক এবং নিঝনি নভগোরোড অঞ্চলে ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল জ্বালানি ও অস্ত্রের গুদাম।

অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বুধবার দিনের শুরুতে কুরস্কের বিভিন্ন এলাকায় ইউক্রেনীয় বাহিনী আরও ১-২ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, কুরস্কে ১ হাজার বর্গকিলোমিটারের বেশি দখলকৃত এলাকায় ‘প্রয়োজন হলে’ একটি সামরিক কমান্ড্যান্টের অফিস স্থাপন করা হবে।

আরও পড়ুন: গাজায় নিহত ৪০ হাজার ছুঁইছুঁই

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে কুরস্কে ইউক্রেনের আক্রমণকে ‘বড় ধরনের উস্কানি’ হিসাবে অভিহিত করেছেন। তিনি ইউক্রেনের বিরুদ্ধে নির্বিচারে বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছেন। ইউক্রেনকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুতিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, গত ২৪ ঘণ্টায় তাদের বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ৬টি হামলা সফলভাবে প্রতিহত করেছে। এছাড়াও কুরস্কসহ বেশ কয়েকটি অঞ্চলে ইউক্রেনের উৎক্ষেপণ করা ১১৭টি ড্রোন এবং চারটি কৌশলগত ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা