সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মৌরিতানিয়ায় নৌকা ডুবি, নিহত ৮৯

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গাজায় প্রাণহানি ছাড়াল ৩৮ হাজার

বৃহস্পতিবার ( ৪ জুলাই) দেশটির সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, মৌরিতানিয়ার কোস্টগার্ড মরদেহগুলো উদ্ধার করেছে। এই অভিবাসন প্রত্যাশীরা একটি বড় মাছ ধরার নৌকায় করে যাচ্ছিলেন। ওই সময় এটি ডুবে যায়। নৌকা ডুবির পর নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যার মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে।

নৌকাটি মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর এনদিয়াগো থেকে ৪ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়।

আরও পড়ুন: ইরানে ২য় দফার নির্বাচন আজ

অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ৬ দিন আগে এটি গাম্বিয়া-সেনেগাল সীমান্ত থেকে ছেড়ে আসে। নৌকাটির গন্তব্য ছিল ইউরোপ। আর এতে সব মিলিয়ে ১৭০ জন মানুষ ছিলেন।

পশ্চিম আফ্রিকার হাজার হাজার মানুষ প্রতি বছর আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। তাদের আশা, ইউরোপে গেলে উন্নত জীবন ও ভালো কাজ মিলবে। তবে উন্নত জীবনের জন্য বিপজ্জনক নৌপথে ইউরোপে আসতে গিয়ে অনেকের সাগরেই সলিল সমাধি হয়। সূত্র: সিএনএন

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা