সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ২য় দফার নির্বাচন আজ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের ২য় পর্বের ভোটগ্রহণ শুরু হবে আজ।

শুক্রবার (৫ জুলাই) এই নির্বাচনে দেশটির ভেতরে যেমন ভোটকেন্দ্র থাকছে। ঠিক তেমনি বিদেশেও ভোট গ্রহণের জন্য সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলে বৃষ্টির মতো ছুড়েছে হিজবুল্লাহ

এর ফলে বিদেশে অবস্থানকারী সাধারণ ইরানিরাও ভোট দিতে পারবেন।

দেশটির সংবাদমাধ্যম জানান, শুক্রবার ইরানের স্থানীয় সময় সকাল ৮টায় এই ভোট গ্রহণ শুরু হবে। এ সময় স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোট গ্রহণ করা হবে। কিন্তু প্রয়োজনে ভোট গ্রহণের সময় আরও বাড়ানো যাবে। এ দিকে বিদেশে যারা ভোট দেবেন তারাও ঠিক একই নিয়মের মধ্যে পড়বেন।

মূলত গত এর আগের শুক্রবার নির্বাচনে কোনো প্রার্থীই প্রদত্ত ভোটের শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় এই নির্বাচন ২য় পর্বে গড়িয়েছে। এই কারণে ইরানের আইন অনুযায়ী নির্বাচনে ১ম ও ২য় স্থান অর্জনকারী ২ প্রার্থী অর্থাৎ মাসুদ পেজেশকিয়ান এবং সাঈদ জালিলির মধ্যে শুক্রবার (৫ জুলাই) ২য় দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: নাইজারে সামরিক অভিযানে নিহত শতাধিক

দেশের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে যে সকল প্রার্থী অংশ নেবেন তাদের মধ্যে কেউ যদি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতে চায় তাহলে তাকে মোট ভোটের ৫০ শতাংশ অথবা তারও বেশি ভোট পেতে হবে।

এরপর কোনো প্রার্থী এই ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে না পারলে নির্বাচন গড়াবে রান-অফে। যেখানে সর্বোচ্চ ও ২য় সর্বোচ্চ ভোট পাওয়া ২ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এই রান-অফে যে প্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন তিনিই দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা