সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মাসুদ পেজেশিকিয়ান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ জালিলিকে পরাজিত করে তিনি এই বিজয় অর্জন করেছেন।

আরও পড়ুন: ভাঙা লাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

দেশটির নির্বাচন কমিশন ১ প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম। তার এই জয়ের মধ্যে দিয়ে বিমান দুর্ঘটনায় নিহত পূর্বসূরী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন পেজেশকিয়ান।

মেয়াদের আড়াই বছরের মাথায় গত সোমবার (২০মে) ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে বিমান দুর্ঘটনায় নিহত হয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যুর পরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশটিতে ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থি সরকার। ঐ তারিখ ছিল
শুক্রবার (২৮ জুন)।

এরপর ভোটার টার্নআউটের হার নিম্ন হওয়ায় ২য় দফা ভোট বা রান-অফে গড়ায় নির্বাচন। এই ২য় দফা ভোটের তারিখ ছিল গতকাল শুক্রবার (৫ জুলাই)।

এই বারের নির্বাচনে সর্বমোট প্রার্থী ছিলেন ৬ জন। তারা হলেন মোস্তফা পুরমোহাম্মাদী, সাঈদ জালিলি, মোহাম্মদ বাকের কলিবফ, আলী রেজা যাকানি, সাইয়্যেদ আমির হোসেন কাজীজাদেহ হাশেমি ও মাসুদ পেজেশকিয়ান।

আরও পড়ুন: বিসিএসের পরীক্ষার তারিখ ঘোষণা

শুক্রবার ভোটের পর নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল থেকে জানা যায়, মাসুদ পেজেশকিয়ান ১ কোটি ৬৩ লাখ ভোট পেয়েছেন এবং সাঈদ জলিলি ১ কোটি ৩৫ লাখ ভোট পেয়েছেন। এই ফলাফল ঘোষণার পরেই রাজধানী তেহরানসহ অন্যান্য শহরে বিজয় উদযাপন করতে নেমেছেন নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সমর্থকরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা