স্বাস্থ্য

পরিবার কল্যাণকেন্দ্র ২৪ ঘণ্টা চালু

নিজস্ব প্রতিবেদক : দেশে এখনো অর্ধেক ডেলিভারি হয় বাসা-বাড়িতে। এ কারণে মাতৃমৃত্যুর হার কমানো যাচ্ছে না। মাতৃমৃত্যুর হার কমাতে হলে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়াতে হবে। সেই লক্ষ্যে আমরা দেশের সাড়ে ৪ হাজার পরিবার কল্যাণকেন্দ্রই ২৪ ঘণ্টা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আরও পড়ুন : বিএনপি বাধা দিলে মোকাবিলা করা হবে

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও রেফারেল ব্যবস্থা জোরদারকরণে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ মিলনায়তনে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা মানুষের দুয়ারে পৌঁছে দিতে সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্য সেবার মানোন্নয়নে রেফারেল ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানুষ সেবা পেতে শুরু করেছে। এখন আর মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না।

আরও পড়ুন : নৌকাই উন্নয়নের হাতিয়ার

স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ার ইউনিট আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক আহমেদুল কবির, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সৌমেন চৌধুরী, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বাহাউদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা