সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও মৃত্যু চার

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৮ জন ডেঙ্গু রোগী।

আরও পড়ুন: ৪১ দেশে ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট

রোববার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৮৮ জন ডেঙ্গু রোগী। ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট ৪১ আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে প্রায় ১৪৭ জন ভর্তি হয়েছেন। এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় দুই আর ঢাকার বাইরে রয়েছেন দুইজন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৬০ ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৭৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

আরও পড়ুন: আরও ২ জনের প্রাণহানি

এখন পর্যন্ত চলতি বছর সারাদেশে ৩ লাখ ২০ হাজার ৪৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৯ হাজার ৮১৭ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ১০ হাজার ৬৪৩ জন চিকিৎসা নিয়েছেন।

চলতি বছর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩ লাখ ১৭ হাজার ৬৬২ জন। তাদের মধ্যে ঢাকায় মোট ১ লাখ ৮ হাজার ৪৮০ ও ঢাকার বাইরে মোট ২ লাখ ৯ হাজার ১৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৯৭ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা