স্বাস্থ্য

আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২৯৫৬

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পানির অপচয় বন্ধ করতে হবে

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৫৬ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯১১ জন এবং ঢাকা সিটির বাইরে দুই হাজার ৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১০ হাজার ১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

আরও পড়ুন : মূল্যস্ফীতির জন্য দায়ী মুরগি ও ডিম

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২২৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৩ হাজার ৪৬১ জন। মারা গেছেন ৭৫২ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৩১ জন এবং ঢাকা সিটির বাইরের ২২১ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

হালান্ড-ওডেগার্ডের নরওয়ে শেষ হাসি হাসল

মাত্র ১৪ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে বড় বিপদের মুখে পড়ে গিয়েছিল নরওয়ে। প্র...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা