স্বাস্থ্য

একদিনে আরও ১৫ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭৬ জন।

আরও পড়ুন : দ্রুত যুদ্ধ বন্ধে উপায় খোঁজার আহ্বান

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৪২ জন ও ঢাকার বাইরের এক হাজার ৩৪ জন।

আরও পড়ুন : পারমাণবিক সাবমেরিন উদ্বোধন কিমের

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৪২ হাজার ৫৮৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৫ হাজার ১৪ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৫৭৩ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৩২ হাজার ১৫১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬০ হাজার ২৪১ জন এবং ঢাকার বাইরের ৭১ হাজার ৯১০ জন।

আরও পড়ুন : ডেপুটি অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

প্রসঙ্গত, ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা