স্বাস্থ্য

খুলনায় হচ্ছে আরো একটি কোভিড হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনায় আরো একটি কোভিড হাসপাতাল ও একাধিক পিসিআর চালুর প্রক্রিয়া চলছে। পিসিআর ল্যাব চালু হলে নমুনা পরীক্ষার রির্পোট পেতে আর বিলম্বিত হবে না।

নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় খুলনার সিভিল সার্জন ডা সুজাত আহমেদ আরো জানিয়েছেন, স্বাস্থ্যখাতে জনগণের চাহিদা পূরণে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুলনায় লাইসেন্সবিহীন যেসব ক্লিনিক আছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৬ জুলাই) বিকালে জনউদ্যোগ, খুলনার আয়োজনে বিএমএ ভবনের মিলনায়তনে নাগরিকদের সঙ্গে সিভিল সার্জনের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম। সঞ্চালনা করেন সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। স্বাগত বক্তব্য দেন জনউদ্যোগের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। বক্তব্য দেন ডা. সাবরিনা রহমান সিন্ধা, খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সমন্বয়কারী অ্যাড. মোমিনুল ইসলাম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সাংবাদিক মোস্তফা জামাল পপলু, এ্ইচ এম শামিমুজ্জামান, সাঈয়েদুজ্জামান সম্রাট, মাকসুদ রহমান, বশির হোসেন, নিরাপদ সড়ক চাই এর সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, আগুয়ান ৭১ এর মো. আব্দুল্লাহ চৌধুরী, এস এম ফারুখ-উল-ইসলাম, অধ্যাপক আহসান হাবীব, প্রধান শিক্ষক মানস রায়, শিক্ষক প্রদীপ দাস, ইসরাত আরা হীরা, মো. সাবির খান, কনসেন্স এর নির্বাহী পরিচালক সেলিম বুলবুল, নূরুন নাহার হীরা, নরেশ চন্দ্রদেব নাথ, অ্যাড. আরিফা খাতুন, জেসমিন জামান, মো. রেজাউল করিম, আবিদ শান্ত, আজাদ তাকিন প্রমুখ।

মতবিনিময় সভায় নাগরিক নেতারা বলেন, খুলনায় ডেডিকেটেট করোনা হাসপাতাল নির্মাণ, একাধিক পিসিআর ল্যাব, বেসরকারি হাসপাতালগুলোতে করেনা ভাইরাস বাদে অন্যান্য চিকিৎসা করতে হবে। কোনোভাবে যেন চিকিৎসা থেকে কেউ বঞ্চিত না হন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা