স্বাস্থ্য

হাসপাতাল ও মেডিকেল কলেজের ক্রয় সংক্রান্ত তথ্য প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোর মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের জন্য কেনা সরঞ্জামের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে ‘করোনা দুর্যোগ উত্তরণে গণকমিটি’। দ্রুত যশোর মেডিকেল কলেজে হাসপাতাল চালু, দুর্নীতির দায়ে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ ও বিচার, স্বাস্থ্যখাতসহ সকল খাতের দুর্নীতি লুটপাটের বিচার, প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের ব্যবস্থা ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্র করার দাবিও করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসন চত্বরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে এসব দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণকমিটির যুগ্ম আহ্বায়ক হাচিনুর রহমান, জিল্লুর রহমান ভিটু, হারুন-অর-রশীদ, মাহবুবুর রহমান মজনু, সনোয়ার আলম খান দুলু, অ্যাড. চুন্নু সিদ্দিকী প্রমুখ।

বক্তারা বলেন, যশোর মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয়সহ বিভিন্ন অনিয়ম সম্পর্কে মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত দোষীদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নিতে হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা