ছবি- সংগৃহিত
স্বাস্থ্য

চক্ষু হাসপাতালের ২৮ নার্স করোনা আক্রান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গত ২৪ ঘন্টায় আরও ২ জন সিনিয়র স্টাফ নার্স করোনায় আক্রান্ত হয়েছেন।

ফলে চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালটির ২৮ জন নার্সের শরীরে ভাইরাসটি শনাক্ত হল।

বুধবার (৯ ফেব্রুয়ারি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শাহরিয়ার কবির খান সংবাদমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।

গোপালঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের উপ-সেবা তত্ত্ববধায়ক কল্যানী রানী ঢালী জানান, প্রতিষ্ঠানটিতে ১৮৮ জন সিনিয়র স্টাফ নার্স কর্মরত আছে। এর মধ্যে মোট ২৮ জন করোনা আক্রান্ত হয়েছে।

১ ফেব্রুয়ারি থেকে নার্সরা প্রতিদিনই করোনা আক্রান্ত হচ্ছেন। এতে চিকিৎসা সেবায় কিছুটা বেগ পেতে হচ্ছে।

হাসপাতালের সেবা তত্ত্বাতধায়ক নূর-ই-শাফিয়া জানান, ফেব্রুয়ারীর শুরু থেকে অনেক নার্সের সর্দি, কাশি, জ্বর, গলা ব্যাথাসহ করোনা উপসর্গ দেখা যায়। তাদের করোনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ২৮ জন সিনিয়র স্টাফ নার্সের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন। ইতিমধ্যে দুইজন নার্স সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।

হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শাহরিয়ার কবির খান জানান, এ প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে প্রায় ৪০০ জন রোগী চিকিৎসা নেন। ২৮ জন নার্স করোনা আক্রান্ত হওয়ায় চিকিৎসা সেবায় কিছুটা প্রভাব পড়লেও বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা