ছবি : সংগৃহীত
স্বাস্থ্য

চট্টগ্রামে করোনা শনাক্ত ১০২৬

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নতুন করে ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬ জনের করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। ২ হাজার ৬৫৫টি নমুনা পরীক্ষায় তাদের শনাক্ত করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় ৩৮ দশমিক ৬৪ শতাংশ সংক্রমণের হার। আর করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি।

সিভিল সার্জন কার্যালয় রোববার (২৩ জানুয়ারি) করোনা বিষয়ক এক এসব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা করোনা প্রতিরোধে মাস্ক পরা, হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, টিকা গ্রহণ, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভিড় এড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত ৮২২ জন নগরীর। বাকি ২০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ১১ হাজার ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরীতে ৭৮১ হাজার ১৮৪ জন এবং বিভিন্ন উপজেলায় ২৯ হাজার ৯৩৯ জন। এছাড়া মোট মৃত্যু হওয়া এক হাজার ৩৪৩ জনের মধ্যে নগরীর ৭২৮ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৬১৫ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা