করোনাভাইরাস
স্বাস্থ্য

বিশ্বে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয় হাজার ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দেড় হাজারের বেশি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ লাখ ২৭ হাজার ৭৯৩ জনে দাঁড়ালো।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে তিন লাখ ৬৮ হাজার ৪১৮ জন নতুন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ২৪ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৮৮৭ জন।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার (৩ নভেম্বর) সকালে পাওয়া সবশেষ তথ্যে এ চিত্র উঠে আসে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত যুক্তরাষ্ট্রে আর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র-ইউক্রেন-ব্রাজিল-তুরস্ক। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৭৭৬ জন আর মারা গেছেন ৯২৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত চার কোটি ৬৯ লাখ ৯০ হাজার ৭৫৩ জন এবং মোট মারা গেছেন সাত লাখ ৬৮ হাজার ৬৯২ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা