ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

৫ কোটি ৪৭ লাখ টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত পাঁচ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৪৬১ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন তিন কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ১৪০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৮১ লাখ ৩০ হাজার ৩২১ জন। রোববার (১০ অক্টোবর) প্রয়োগ হয়েছে ৬ লাখ ১০ হাজার ২১৫ ডোজ।

টিকাগুলো ছিল চীনের তৈরি সিনোফার্ম, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের। রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৭৬৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই হাজার ৫২৪ জন। ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন ১৩ হাজার ৭০২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ জন। সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৮০ হাজার ৮৫৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৮৬ হাজার ৬১০ জন। মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন নয় হাজার ৮৭৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮২২ জন।

আরও বলা হয়, এ পর্যন্ত করোনার টিকা পেতে পাঁচ কোটি ৩০ লাখ ৬২ হাজার ১০৪ জন নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা