মৃত্যু
স্বাস্থ্য

বরিশালে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (০৪ অক্টোবর) সকাল পর্যন্ত হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ৩৫ জন রোগী। এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার সব শেষ রিপোর্টে ৪.৮১ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত শনিবার করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ৪০ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ইউনিট ত্যাগ করেছেন ৮ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৬ জন রোগী করোনা ইউনিটে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এর আগে গত রোববার করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন, শনিবার ৩ জন এবং শুক্রবার মৃত্যু হয়েছে ২ জনের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা