স্বাস্থ্য

টিকার এসএমএস না আসার কারণ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের টিকা পেতে নিবন্ধন করলেও অনেকের কাছেই আসছে না এসএমএস। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, টিকার সংকট নেই। কিন্তু টিকা প্রয়োগের সক্ষমতার চেয়ে বেশি নিবন্ধন হয়েছে। তাই অধিক সংখ্যক লোককে মোবাইল ফোনে এসএমএস দেওয়া যাচ্ছে না। তাদের কাছেও এসএমএস যাবে, অপেক্ষা করতে হবে।

বুধবার (৮ সেপ্টেম্বর) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, যেসব টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে সেসব কেন্দ্রের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি নিবন্ধন হয়েছে। তাই মোবাইল ফোনে এসএমএস পেতে সমস্যা হচ্ছে।

ডা. নাজমুল ইসলাম বলেন, সমস্যা সমাধানে আমরা চেষ্টা করছি। কিন্তু বাস্তবতা হলো, একটি কেন্দ্রে একদিনের জন্য নির্দিষ্ট পরিমাণ টিকার বেশি দেওয়া যায় না। তার চেয়ে বেশি টিকা দিতে গেলে হয়তো আমাদের অনেক কিছু আপোস করতে হবে। আর সেখানে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি আছে। তবে সেসব সমস্যা সমাধান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করি, দ্রুতই আমরা সমাধান করতে পারবো।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা