স্বাস্থ্য

গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে দেশব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

ভোগান্তি ছাড়াই করোনার গণটিকার দ্বিতীয় ডোজ নিতে পারছেন সাধারণ মানুষ। তবে মানুষের ভিড় বেশি হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে মালিবাগ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, টিকা নিতে আসা নারী-পুরুষের দীর্ঘ লাইন।

প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে যাদের দ্বিতীয় ডোজের জন্য ৬ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর সময় দেয়া হয়েছিলো তাদের আজ টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে।

তবে দীর্ঘ লাইন থাকায় কিছু সময় অপক্ষো করতে হচ্ছে টিকা নিতে আসা মানুষের। টিকার দ্বিতীয় ডোজ নিতে আসা মমতাজ বেগম বলেন, টিকার প্রথম ডোজ নিতে দুইদিন লাইনে দাঁড়িয়েছিলাম। আজ ঝামেলা নেই। কার্ডে টিকার তারিখ দেওয়া আছে। তাই আজ টিকা পাবো, এখান থেকে জানানো হয়েছে।

আনোয়ার নামে একজন বলেন, আমার দ্বিতীয় ডোজ টিকার তারিখ ছিলো ৬ সেপ্টেম্বর। গতকাল টিকা দেয়নি, তাই আজ দিয়েছে। টিকা কার্ড নিয়ে গিয়ে সহজেই টিকা নিতে পেরেছি। কোনো ঝামেলা হয়নি। আজ খুব দ্রুত টিকা দিচ্ছে।

যারা একবার টিকা নিয়েছেন তারই শুধু এই টিকা পাচ্ছেন। ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। নির্ধারিত তিন দিনের প্রতিদিন প্রতিটি কেন্দ্রেই প্রথম ডোজের দ্বিগুণসংখ্যক, অর্থাৎ ৭০০ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। গত ৭ ও ৮ আগস্টে প্রথম ডোজ টিকা গ্রহণকারীরা আজ টিকা নিচ্ছেন। ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারীরা ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারীরা ৯ সেপ্টেম্বর টিকা নেয়ার সুযোগ পাবেন। যে কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছিলো, একই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের টিকা নেয়া যাবে।

ডিএনসিসির নির্ধারিত ৫৪টি টিকাকেন্দ্রে গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত একযোগে পরিচালিত গণটিকার আওতায় ১ লাখ ১৩ হাজার ৪০০ জনকে কোভিড-১৯–এর টিকার প্রথম ডোজ দেয়া হয়েছিলো।

সান নিউজ/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা