স্বাস্থ্য

করোনায় নারীর মৃত্যুর হার পুরুষের অর্ধেক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৫ হাজার ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৬ হাজার ৫৯০ পুরুষ এবং ৮ হাজার ৮০৯ নারী। পুরুষের মৃত্যুর হার ৬৫ দশমিক ৩২ শতাংশ। নারীর মৃত্যুর হার ৩৪ দশমিক ৬৮ শতাংশ, যা পুরুষের তুলনায় প্রায় অর্ধেক।

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত ৮৬ লাখ ৮৬ হাজার ৩০৯ জনের করোনা নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। পরীক্ষার বিবেচনায় মোট করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

দেশে প্রথমবারের মতো ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাস শনাক্ত হয়। এ ভাইরাসে দেশে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। এরপর ধীরে ধীরে করোনার প্রকোপ বাড়তে থাকে। বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও গত জুন থেকে করোনার ডেলটা ধরনের দাপটে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।

গত জুলাইয়ে দেশে করোনায় ৬ হাজার ১৮২ জনের মৃত্যু হয়েছে। প্রায় দেড় বছর ধরে চলা এ মহামারিতে এর আগে কোন মাসে দেশে এত মৃত্যু হয়নি। এর আগে গত এপ্রিলে ২ হাজার ৪০৪ জনের মৃত্যু হয়েছিল।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৬ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৪১ জন, ৭১ থেকে ৮০
বছর বয়সী ২১ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৯ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ৩ জন।

করোনাভাইরাস কোভিড-১৯ ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ কোভিড-১৯ ভাইরাসকে মহামারি ঘোষণা করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা