স্বাস্থ্য

দেশে পৌঁছেছে ভারতীয় মেডিকেল অক্সিজেন

কূটনৈতিক প্রতিবেদক: তৃতীয় দফায় ভারত থেকে আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসেছে পৌঁছেছে। শুক্রবার (৩০ জুলাই) রাত দেড়টার দিকে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন ১০টি কন্টেইনার নিয়ে রেলস্টেশনে পৌঁছায়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্দে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব।

তিনি বলেন, তৃতীয় বারের মতো রেলপথে ভারত থেকে ৬০০ টন তরল অক্সিজেন বাংলাদেশে নিয়ে এলো। শনিবার সকাল থেকে ট্রেনের কন্টেইনার থেকে সড়ক পথে বহনের জন্য অক্সিজেনবাহী ট্যাংকলরিতে খালাস কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, এর আগে ভারত থেকে ২৫ ও ২৮ জুলাই আসা ৪০০ টন তরল অক্সিজেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এরপর আজ আবার ২০০ টন অক্সিজেন এসেছে। এখন চলছে খালাস কার্যক্রম। সন্ধ্যা নাগাদ সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে শেষ ট্যাংকলরিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানা গেছে। এ দিয়ে ৬০০ টন অক্সিজেন রেলপথে দেশে এলো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা