স্বাস্থ্য

টিকা নিতে নিবন্ধন করতে বললেন জয়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীপুত্র ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় করোনাভাইরাসের টিকা দিতে নিবন্ধন করতে বলেছেন। তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ আহ্বান জানান।

শুক্রবার (৩০ জুলাই) তিনি এ আহ্বান জানান।

সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘২৫ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নাগরিকরা এখন থেকে করোনাভাইরাসের টিকা নিতে পারবেন। করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব করা হয়েছে।

নিবন্ধন করতে ভিজিট করুন https://surokkha.gov.bd/enroll এই ঠিকানায়। শ্রেণী (ধরণ) 'নাগরিক নিবন্ধন (২৫ বছর ও তদূর্ধ্ব) নির্বাচন করে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রদান করে নিবন্ধন সম্পন্ন করুন। ’

করোনাভাইরাসের কারণে সারাদেশ টালামাটাল অবস্থা। দেশের মানুষকে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য সরকার টিকা নেয়ার সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করে বৃহস্পতিবার (২৯ জুলাই) টিকা গ্রহণ নিবন্ধন ওয়েবসাইট ও অ্যাপ ‘সুরক্ষা’য় বিষয়টি যুক্ত করা হয়েছে। আগের সিদ্ধান্ত অনুয়ায়ী ৩০ বছর বয়সসীমার নাগরিকেরা টিকার আওতায় ছিলেন।

এছাড়া সম্মুখসারির করোনা যোদ্ধাদের পরিবারের ১৮ বছর বয়সী সদস্যরাও টিকা পাবেন বলে এর আগে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ১৯ জুলাই করোনাভাইরাসের টিকা নেয়ার বয়স ৩০ বছর নির্ধারণ করে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ৫ জুলাই করোনার টিকার বয়স ৩৫ বছর করা হয়। দেশে টিকা নিবন্ধনের শুরুর দিকে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেয়া হয়েছিল। এদিকে গণটিকাদান শুরু হয়েছিলেন ৭ ফেব্রুয়ারি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়...

প্রশ্নফাঁসে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎ...

পরাজিত শক্তির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা