স্বাস্থ্য

ভ্যাকসিন ট্রায়ালের উদ্যোগ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সুনির্দিষ্ট প্রতিষেধক না থাকায় কোয়ারেন্টাইন, আইসোলেশন, সামাজিক দূরত্বই গুরুত্ব পাচ্ছে সবচেয়ে বেশি। তবে আশার আলো দেখাচ্ছে ভ্যাকসিন। এমন পরিস্থিতিতে এ ভ্যাকসিন ট্রায়ালে যুক্ত হওয়ার ঘোষণা দিল বাংলাদেশ।

বাংলাদেশের ভ্যাকসিন ট্রায়ালের উদ্যোগ নেয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন, এতে করে কোভিড-১৯ মোকাবিলায় একধাপ এগিয়ে থাকবে বাংলাদেশ।

ঔষধ প্রশাসনের দেয়া তথ্য মতে সবকিছু ঠিকঠাক থাকলে যুক্তরাজ্য ও চীনের সঙ্গেই কাজ করবে বাংলাদেশ। বিশ্ব মহামারির এই সময়ে এমন গবেষণার অংশ হওয়া বাংলাদেশকে করোনা মোকাবিলায় একধাপ এগিয়ে রাখবে এমনটাই মনে করেন দেশটির বিশেষজ্ঞরা।
যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জাকের উল্লাহ বলেন, যারা এ ভ্যাকসিন ট্রায়ালে যাচ্ছে তাদের অবশ্যই ফান্ডের দরকার। আমি জানি এই ফান্ড ইন্টারন্যাশনার সংগঠনগুলো দেবে। যদি কোনো জনগোষ্ঠী এ ট্রায়াল থেকে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি ব্যবস্থা নেয়া হবে, সে প্রস্তুতি যেন থাকে।

তবে বিশেষজ্ঞদের মতে, গবেষণায় যুক্ত হওয়া এ টিম নির্বাচনে দক্ষতার পরিচয় দিতে হবে বাংলাদেশকে। কাজ করতে হবে ভবিষ্যতে করোনা মোকাবিলায় ঘনবসতির বাংলাদেশকে ভেবেচিন্তে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজীর আহমেদ বলেন, ‘আইইডিসিআর এর পাশাপাশি অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাজে লাগালে পরিধি বাড়বে। পরবর্তীতে সরকার টিকাদান করতে চাইলে তখন কাজে লাগবে।’ প্রাথমিকভাবে এ ক্লিনিক্যাল ট্রায়ালে বাংলাদেশের হয়ে আইসিডিডিআরবির যুক্ত হওয়ার কথা জানিয়েছে ঔষধ প্রশাসন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে অভিযান চা...

নোয়াখালীতে হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরি...

জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা এখন তীব্র রাজন...

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি&r...

৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান মুন্সীগঞ্জ বিএনপি নেতার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা