স্বাস্থ্য

বগুড়ায় আরও ১৫ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, বগুড়া :বগুড়ায় একদিনে করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে নয়জনের ও উপসর্গ নিয়ে ৬জন মারা গেছেন।

শুক্রবার (৯ জুলাই) দুপুর ১২টায় জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- সদর উপজেলার আব্দুল হাকিম (৪৯) ও বাদশা মিয়া(৬২), নন্দীগ্রামের আব্দুল জব্বার (৭০), কাহালুর মুসলেমা (৪৫), শাজাহানপুরের তানিয়া (২৫), দুপচাঁচিয়ার আগর আলী (৫৫), শেরপুরের নাজমা (৬৭), আদমদীঘির শামসুন নাহার (৫৫) বেদেনা (৪০)।

এছাড়াও উপসর্গ নিয়ে নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে হাকিম, নাজমা, শামসুন নাহার ও বেদেনা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে জব্বার, মুসলেমা ও তানিয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং আগর ও বাদশা মিয়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮৭ জন করোনা পজিটিভ হন। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ২৪ নমুনায় ১২ জন এবং ১৬২ জনের অ্যান্টিজেন পরীক্ষায় আরও ৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৪ নমুনায় ১৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১২টি নমুনার নতুন আক্রান্ত হয়েছে ১৭০ জন। এর মধ্যে সদরে ৯৬ জন, শাজাহানপুরে ১৪ জন, শিবগঞ্জে ৯ জন, ধুনটে ৯ জন, গাবতলীতে সাতজন, সারিয়াকান্দিতে ছয়জন, দুপচাঁচিয়ায় ছয়জন, নন্দীগ্রামে ছয়জন, শেরপুরে ছয়জন, কাহালুতে পাঁচজন, সোনাতলায় চারজন ও আদমদীঘিতে দুই জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪২৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৩৪৫ জন। মৃত্যু ৪৫৫ জন।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সংস্কারের অভাবে নষ্টের পথে ছোট যমুনার ব্রীজ

দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্র...

জেন-জি আন্দোলন ঘিরে মোদি সরকারের কঠোর অবস্থান ও ধরপাকড়

ভারতের রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এক নজিরবিহীন ও বেনজির দৃ...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা