স্বাস্থ্য

বিএসএমএমইউ’র হেমাটোলজি বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. সালাহউদ্দীন শাহ্। আগামী তিন বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নানের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, আগামী শনিবার হেমাটোলজি বিভাগের বর্তমান চেয়ারম্যান কর্ম দিবস পালন শেষে রোববার (১১ জুলাই) থেকে অধ্যাপক ডা. সালাহউদ্দীন শাহ্ দায়িত্ব বুঝে নেবেন।
অধ্যাপক ডা. সালাহউদ্দীন শাহ্ ১৯৯১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর তিনি হেমাটোলজি বিষয়ে উচ্চতর এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।
তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্ থেকে এমসিপিএস এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ডিসিপি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও তিনি দেশ-বিদেশে হেমাটোলজির সঙ্গে সম্পর্কিত অনেক বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন।
দিনাজপুরের চিরিরবন্দরের কৃতী সন্তান বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. সালাহ্উদ্দীন শাহ্। তিনি রাজশাহী বোর্ডের অধীনে চিরিরবন্দর পাইলট বিদ্যালয় থেকে এসএসসি ও রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০০০ সালে কর্মজীবনের শুরুতে তিনি তৎকালীন বগুড়া মেডিকেল কলেজে কিউরেটর প্যাথোলজি পদে নিযুক্ত হয়ে সরকারি চাকরি শুরু করেন।
এরপর তিনি ২০০৫ সালে পিএসসির নিয়োগে ঢাকা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক পদে নিযুক্ত হন। পরবর্তীতে একই সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেলে তিনি সরকারি চাকরি ছেড়ে বিএসএমএমইউতে হেমাটোলজি বিভাগে যোগ দেন।
একই বিভাগে তিনি সহযোগী অধ্যাপক ও ২০২০ সালের আগস্টে হেমাটোলজি বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি পান। তিনি ২০১০ সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার চ্যাপেল হিল থেকে কোগুলেশন ডিসঅর্ডারের ওপর ‘ইন্টারন্যাশনাল হিমোফিলিয়া ট্রেনিং সেন্টার ফেলোশিপ’ সম্পন্ন করেন। এ ছাড়া বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন ও স্টেম সেলের ওপর অস্ট্রেলিয়া থেকে ফেলোশিপ সম্পন্ন করেন তিনি।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ‘আমেরিকান সোসাইটি অব হেমাটোলজি’ কর্তৃক ভিজিটর ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করে ফ্লোসাইটোমেট্রি, হেমাটোপ্যাথোলজি, মলিকুলার মেথডোলজিস এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রির ওপর প্রশিক্ষণ নেন।
তার দীর্ঘ চিকিৎসা জীবনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন দেশে হেমাটোলজি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম এবং আন্তর্জাতিক কনফারেন্সগুলোতে অংশগ্রহণ করে উন্নত ও আধুনিক চিকিৎসার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি সহকারী অধ্যাপক থাকা অবস্থায় নিজস্ব প্রচেষ্টায় এবং তৎকালীন বিভাগীয় চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এইচটিসি ক্লিনিক চালু করেন। তিনি এই ক্লিনিকের ডিরেক্টর হিসেবে পরিচালনা করছেন। যা এখন ওয়ার্ল্ড ফেডারেশন অব হিমোফিলিয়ার অন্তর্ভুক্ত হয়েছে। এখানে ওয়ার্ল্ড ব্লিডিং ডিসঅর্ডার রেজিস্ট্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনটি তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগমের তত্ত্বাবধানে এবং টিমের অন্য সবার আন্তরিক সহযোগিতায় তিনি সফলতার সঙ্গে বোনম্যারো প্রতিস্থাপন সম্পন্ন করেন।
তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন যেমন আমেরিকার সোসাইটি অব হেমাটোলজি, ব্রিটিশ সোসাইটি ফর হেমাটোলজি, ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড ফেডারেশন অব হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশনসহ অনেক সংগঠনের সক্রিয় সদস্য হয়ে আন্তর্জাতিক পর্যায়েও কাজ করে যাচ্ছেন।
অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ্ পেশাগত জীবনে সফলতার পাশাপাশি রক্তরোগীদের জন্য অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে রক্তরোগীদের স্বল্প খরচে অলাভজনকভাবে চিকিৎসাসেবা দেয়ার জন্য কাজ করছেন। এ ছাড়া রোটারি ইন্টারন্যাশনাল, অলাভজনক ফাউন্ডেশন এবং কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত হয়ে রোগী ও সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা