স্বাস্থ্য

চুয়াডাঙ্গায় একদিনে মৃত্যু ১৭, শনাক্ত ১৩৩

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা :চুয়াডাঙ্গায় গত একদিনে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৮ জনে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৯৯ জনে।

শুক্রবার (৯জুলাই) সকালে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯জন।

দিকে বৃহস্পতিবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৪০৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ১৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১৩৩ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৬০ জন, আলমডাঙ্গার ৩২ জন, দামুড়হুদায় ১৮ জন এবং জীবননগরে ২৩ জন রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলায় এবং জেলার বাইরে প্রতিদিন করোনায় মৃত্যু হচ্ছে। জেলার বাইরের মৃত্যুগুলো একদিন পর আমরা জানতে পাচ্ছি।

তিনি আরও বলেন, জেলার বিভিন্ন স্থানে আগের মৃত্যুসহ গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালের করোনা ইউনিটে দুজনসহ আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত উপসর্গ নিয়ে আরও ৯ জন সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা