স্বাস্থ্য

টিকার দ্বিতীয় ডোজের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক: করোনার টিকার প্রথম ডোজের ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া কথা থাকলেও সেই সময় বাড়িয়ে আট সপ্তাহ করা হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে টিকাদান কার্যক্রম শুরু হয় গত ২৭ জানুয়ারি। সে সময় দুই দিনে সাড়ে পাঁচশর বেশি মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের পর্যবেক্ষণ করার পর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারা দেশে গণ টিকাদান।

বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দিতে হবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা শুরুতে জানিয়েছিল, এ টিকার দুই ডোজের মধ্যে ব্যবধান হবে চার সপ্তাহ। কিন্তু পরে বলা হয়, এই ব্যবধান বাড়লে টিকার কার্যকারিতাও বাড়ে। তখন সে অনুযায়ী বাংলাদেশের টিকাদান পরিকল্পনা সাজানো হয়। বলা হয়, প্রথম চালানে পাওয়া সব টিকা দিয়ে দেয়া হবে। পরের চালানের টিকা পেলে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকার প্রথম ডোজ দেয়ার চার সপ্তাহের পরিবর্তে আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে।

এছাড়া দেশব্যাপী বিতরণকৃত সকল কোভিড-১৯ ভ্যাকসিন দ্বিতীয় মেয়াদের জন্য সংরক্ষণ না করে প্রথম ডোজ হিসেবে দিতে বলা হয়েছে। কোভিড-১৯ টিকা পাওয়ার জন্য সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন ও প্রথম ডোজের টিকা দেয়ার পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা