টিকা নিয়ে কোনো ভয় নেই : ডা. জাফরুল্লাহ
স্বাস্থ্য

টিকা নিয়ে কোনো ভয় নেই : ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : শুরু থেকে করোনার টিকা নিয়ে দুর্নীতি ইস্যুতে বেশ সরব থাকলেও দেশব্যাপী কার্যক্রম শুরুর দিনেই টিকা নিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টিকার জন্য স্থাপিত কেন্দ্রে করোনার টিকা নেন এই চিকিৎসক।

টিকা নেয়ার পর প্রতিক্রিয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি ভালো আছি। টিকা নিয়ে কোন ভয় নেই। দেশবাসীকে আহ্বান করছি যখনই আপনার টিকা গ্রহণের তারিখ আসবে টিকা নেবেন। এটা আপনাদের কর্তব্য।

তিনি আরও বলেন, অনেকেই টিকা নিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী যদি আজকে এখানে এসে টিকাটা নিয়ে যান তাহলে দেশবাসী আরও বেশি সাহস পাবে। এটা ভয়ের কোন কারণ নেই। এটা প্রত্যেকে, আমার রিকশা ওয়ালা ভাইকে, বাড়ির কাজ করেন, সাধারণ মানুষ টিকা পাওয়ার যেন সুবিধা পায়।

তিনি আরও বলেন, আমরা যারা অবস্থাবান না, সাধারণ মানুষেরই এই টিকাটা বেশি দরকার। এখানে ব্যবস্থাপনা খুবই ভাল হয়েছে। বিএসএমএমইউর সকল কর্মীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর প্রফেসর ডা. মুহাম্মদ রফিকুল আলমসহ অন্য চিকিৎসকগণ।

রবিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। প্রথম দিনে ঢাকাসহ সারা দেশে ১ হাজার ৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। যার মধ্যে ঢাকার ৫০টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশন এলাকায় ২১ ও দক্ষিণে ২৯ কেন্দ্র। এসব কেন্দ্রে ২০৬টি টিম কাজ করছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে টানা দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা