৮০ বছরে একবারও চুল কাটেননি!
ফিচার

৮০ বছরে একবারও চুল কাটেননি!

সান নিউজ ডেস্ক:

সারাবিশ্বে এখন প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। মরণব্যাধি ভাইরাস থেকে রেহাই পেতে অনেককেই মাথা ন্যাড়া করতে দেখা গেছে।

তবে ভিয়েতনামের এনগুয়েন ভান চিয়েন অন্যদের থেকে একেবারেই আলাদা। পরিস্থিতি যেমনই হোক না কেন, তিনি চুল বড় রাখবেনই।কারণ, গত ৮০ বছরে একবারের জন্যও চুল কাটেননি ৯২ বছর বয়সী এনগুয়েন। মাত্র ১২ বছর বয়স থেকে চুল কাটা বন্ধ করে দেন তিনি।

ভিয়েতনামের মিকং ডেল্টা এলাকার ওই বাসিন্দার চুল এখন ৫ মিটার লম্বা। এ বিষয়ে এনগুয়েন বলেন, "আমি বিশ্বাস করি যে, চুল কেটে ফেলার পর মারা যাবো। সেই কারণে কখনোই চুল কেটে ফেলার ঝুঁকি নেওয়ার সাহস করতে পারিনি।"

তিনি বলেন, "চুল নষ্ট যেন না হয়ে যায়, সেজন্য ঢেকে রাখি। মাঝেমধ্যেই পরিষ্কার রাখি, যেন দেখতে ভালো লাগে।"

তিনি আরও বলেন, স্কুলে যাওয়া শুরু করার পর চুল কেটে ফেলার চাপ আসলেও আমি চুল কাটিনি। আমি মনে করি, চুলের সঙ্গে মৃত্যুর একটা সম্পর্ক আছে।

সূত্র: রয়টার্স

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা