ফিচার

মরুর বুকে ‘লাভ লেক’

আন্তর্জাতিক ডেস্ক : যেদিকেই তাকানো যায় ধু ধু মরুভূমি। জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা যেখানে কঠিন, এমন শুষ্ক বালি রাশির মাঝেই গড়ে উঠেছে ‘লাভ লেক’ বা ‘ভালোবাসার হ্রদ’।

মধ্যপ্রাচ্যের দেশ দুবাই। বুর্জ খলিজা থেকে শুরু করে অনেক নান্দনিক স্থাপত্য রয়েছে দেশটিতে। ভ্রমণ পিপাসু পর্যটকদের অন্যতম আকর্ষণের স্থান এটি। সেখানেই মরুর বুকে গড়ে উঠেছে এই হ্রদ।

আল কুদ্রা মরুদ্যানে ৫৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে এটি অবস্থিত। এই হ্রদ পাশাপাশি দুইটি ‘লাভ’ আকৃতির। এতে রয়েছে কয়েক হাজার বিভিন্ন গুল্ম প্রজাতির গাছ, ১৬ হাজার বড় ও মাঝারি গাছ এবং হাজার হাজার বিভিন্ন প্রজাতির ফুল গাছ। এছাড়া গাছ দিয়ে ইংরেজি অক্ষরে ‘লাভ’ লেখাও রয়েছে।

তবে এই হ্রদের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই কমপক্ষে ৫০ মিটার উঁচু থেকে এটি দেখতে হবে। এজন্য ব্যবহার করতে হবে হেলিকপ্টার অথবা ড্রোন। তবে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি অবশ্যই নিতে হবে। যারা এই দুটির কোনোটিই করতে পারবেন না, তারা ইন্টারনেটে এই হ্রদের বিভিন্ন ছবি দেখতে পাবেন।

এই হ্রদটি ২০১৮ সালে নভেম্বরে দর্শনার্থীদের জন্য উন্মোচন করা হয়। শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতোয়াম তার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে এই হ্রদের ছবি প্রকাশ করেন। তারপর থেকেই বিশ্বের নানা প্রান্তের প্রেমিক যুগলদের জন্য অন্যতম আকষর্ণীয় স্থান হয়ে ওঠে ‘লাভ লেক’।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা