মেঘনার চরে ৫০ লক্ষ কেওড়া গাছের চারা রোপন
পরিবেশ

মেঘনার চরে ৫০ লক্ষ কেওড়া গাছের চারা রোপন

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের দুর্গম চরে সবুজ বেস্টনী করতে কেওড়া গাছের চারা রোপন করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপের নতুন জেগে উঠা দুর্গম চর বাহারউদ্দিন (দমারচরে) কেওড়া গাছের চারা রোপন করেন উপ-প্রধান বন সংরক্ষক এবং টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প পরিচালক গোবিন্দ রায় ।

জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস এম সাইফুর রহমান জানান, নিঝুমদ্বীপ ও জাহাজমারার আশেপাশে মেঘনা নদীতে নতুন জেগে উঠা দুর্গম চরগুলোতে গত তিনমাসে প্রায় ৫০ লক্ষ কেওড়া গাছের চারা রোপন করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা নোয়াখালী মো. ফরিদ মিঞা, জেলার সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, লক্ষীপুর জেলার সহকারী বন সংরক্ষক ফিরোজ আলম চৌধুরী, হাবিবিয়া রেঞ্জ অফিসার নাহিদ হাসান।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত মধুর সম্পর্ক আরও উন্নত হবে

উপ-প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা গোবিন্দ রায় বলেন, দুর্গম এ চরে বনবিভাগের মাঠ পর্যায়ের লোকজন সবুজ বেস্টুনী তৈরী করার লক্ষ্যে কেওড়া গাছের চারা রোপন করে যাচ্ছে। তিনি নতুন চর বাহা উদ্দিন, নতুন চর ইউনুসসহ কয়েকটি চর পরিদর্শন করেন এবং কেওড়া গাছের চারা রোপন করেন।

আরও পড়ুন: বইমেলার সময়সীমা বৃদ্ধি

এ সময় তিনি আরো বলেন, উপকূলীয় সবুজ বেস্টনী কার্বন সিংক হিসেবে কাজ করবে,জীব বৈচিত্র সংরক্ষনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মাছের প্রজনন ক্ষেত্র তৈরী করে এখানকার মানুষের জীবনমানে পরিবর্তন ঘটাবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা