পরিবেশ

ঠাকুরগাঁওয়ে ফের শিলাবৃষ্টিতে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ফাল্গুনের প্রথম সপ্তাহের পর ফের ঠাকুরগাঁও সদর উপজেলার উপর দিয়ে বয়ে গেল ঝড়ো হওয়ার সাথে আকষ্মিক শিলাবৃষ্টি। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার এলাকার উপর দিয়ে আকষ্মিক দমকা হাওয়ার সাথে শিলাবৃষ্টি বয়ে যায়।

বৃষ্টিপাতের সাথে শিল পড়ে গম, মরিচ, ভুট্টা, পেয়াজ, টমেটো ও আলুর ক্ষেত নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়াও শিলের আঘাতে আম ও লিচুর মুকুল ঝড়ে পরেছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৩টায় হঠাৎ মেঘে কালো হয়ে আসে। এরপর বাতাসের সাথে তুমুল শিলাবৃষ্টিপাত হয়।

এর আগে গত ২১ শে ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার রুহিয়া, সালন্দর, ভুল্লী, রাজাগাঁও ইউনিয়নের উপর দিয়ে বয়ে যায় শিলাবৃষ্টিপাত। তখন সদর উপজেলা আশপাশের ইউনিয়নে শিলাবৃষ্টি হয়। সেদিন শিলার আঘাতে প্রায় ২শ ঘরের টিনের চালা চুর্ণবিচূর্ণ হয়ে যায়। ফুটো হয়ে যায় টিনের চালা ও ছাউনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা