পরিবেশ

বাড়বে তাপমাত্রা, তিন বিভাগে ঝড় 

নিজস্ব প্রতিবেদক : রোববার (৪ এপ্রিল) রাতের কালবৈশাখী ঝড় ও বৃ|ষ্টির পর সোমবার (৫ এপ্রিল) তাপমাত্রা কম ছিল। তবে মঙ্গলবার (৬ এপ্রিল) থেকে তাপমাত্রা আবার বাড়বে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। অধিদপ্তর জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে আবারও তাপপ্রবাহের দেখা পাওয়া যাবে। তবে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে, সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদফতর।

আবহাওয়ার খবরে জানানো হয়েছে, রোববারের কালবৈশাখী ঝড় এবং তারপরের কয়েক ঘণ্টার বৃষ্টির কারণে আজ সোমবার তাপমাত্রা কিছুটা কমলেও তা উল্লেখযোগ্য নয়। বরং কোথাও কোথাও তাপমাত্রা আরও বেড়েছে। আজ সীতাকুণ্ড ও রাঙামাটির ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, পাবনা, খুলনা ও কুষ্টিয়া অঞ্চলগুলোর উপর যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তা বৃষ্টির কারণে কমে এসেছে। তবে এটি সাময়িক।

সান নিউজ/কেটি/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা