চরফ্যাশনে
পরিবেশ

ঝালকাঠি ও চরফ্যাশনে বিশ্ব জলবায়ূ ধর্মঘট সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি ও ভোলা: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও সংকট উত্তরণে কার্বণ নির্গমণ ও নিঃসরণকারী উন্নত দেশগুলোকে শূন্য কার্বণ নিঃসরণকারী দেশ হিসেবে ব্যবস্থা নেওয়া এবং জলবায়ূর ন্যায্যতা দাবি আদায়ের দাবিতে ঝালকাঠি ও ভোলার চরফ্যাশন উপজেলায় বিশ্ব জলবায়ূ ধর্মঘট সপ্তাহ পালিত হয়েছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সুবিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ‘গ্লোবাল ডে ফর ক্লাইমেট অ্যাকশন’ পালন করেন আয়োজনকারীরা। প্রতীকী অবরোধ, মৌন মানববন্ধন ও র‌্যালিতে জলবায়ূ জরুরি অবস্থা ঘোষণায় বাধ্য করতে চাপ প্রয়োগে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানানো হয়।

সকাল ৯টায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে প্রায় ১৫টি সামাজিক, স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সমন্বয়ে গঠিত ‘অ্যালায়েন্স ফর ইয়ুথ ডেভেলপমেন্ট’ মৌন মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট করে। বাংলাদেশ স্কাউটস জেলা শাখা, ফ্রাইডেস ফর ফিউচার, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, একাত্তরের চেতনা জেলা শাখা, দূরন্ত ফাউন্ডেশন , লাল সবুজ সোসাইটি, সাউথ বেঙ্গল ওপেন স্কাউটস গ্রুপ, রেড ক্রিসেন্ট সোসাইটি, ঘাসফড়িং, রক্তকণিকা ফাউন্ডেশন, ইয়ুথ অ্যাকশন সোসাইটিসহ (ইয়াস) বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নিয়ে বক্তব্য দেন।

মানববন্ধন ও প্রতীকী ধর্মঘটে নেতৃত্ব দেন ‘অ্যালায়েন্স ফর ইয়ুথ ডেভেলপমেন্ট’ এর ‘গ্লোবাল ডে ফর ক্লাইমেট অ্যাকশন অর্গানাইজিং গ্রুপের আহবায়ক সাব্বির হোসেন রানা, যুগ্ম আহবায়ক মো.জুবায়ের আদনান ও সৈয়দা মাহফুজা মিষ্টি।

আয়োজকরা বলেন, ‘আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় আমরা কর্মসূচিগুলো নিয়েছি। জলবায়ু পরিবর্তনের শিকার দেশ হিসেবে বাংলাদেশে এই ধরনের আন্দোলন আমাদের ন্যায্য হিস্যা প্রাপ্তিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি আমাদের পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করি।’

সকালে ভোলার চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কোয়ারে লিটল সিটিজেন ফর ক্লাইমেট, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসসহ বিভিন্ন সামাজিক ও এনজিও সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন।

বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, জলবায়ূ পরিবর্তনের প্রভাবে মানব জাতি আজ বিপদাপন্ন। এই সংকট মোকাবেলায় তরুণদের ভূমিকা আরো অর্থবহ করতে জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যায়েও তরুণদের সম্পৃক্ত করতে হবে। জলবায়ূ পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আদায়কৃত অর্থের যথাযথ ব্যবহারের দাবি জানান বক্তারা।

আরো বলেন, জলবায়ূর পরিবর্তনের বিরূপ প্রভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে। আর এজন্য দায়ী উন্নত রাষ্ট্র। এসব রাষ্ট্রের কল-কারখানার বর্জ্য পদার্থ ও ধোয়ায় কার্বণ ডাই-অক্সাইড উদগীরণের ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে বন্যা ও খরা এবং নদীভাঙনের সৃষ্টি হচ্ছে। যারা পরিবেশের ক্ষতি করে, ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যবহার করতে হবে।

এতে বক্তব্য দেন চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আক্তারুল আহমেদ শামু , চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম, কোস্ট ট্রাস্টের টিম লিডার রাশিদা বেগম, যুব জলবায়ূ ফোরামের সভাপতি মনির ইসলাম আসলামি, লিটল সিটিজেন ফর ক্লাইমেট অ্যাম্বাসেডর সানজিদুল ইসলাম, ইয়ুথ নেটের কো-অর্ডিনেটর মাহিমা চৌধুরী সানজা, ইয়ুথ পাওয়ারের চরফ্যাশনের কো-অর্ডিনেটর তরিকুল ইসলাম, রোভার স্কাউট লিডার মো. শাফা, আরজু মনি ও রেডিও মেঘনার সদস্যরা।

পরে র‌্যালি বের হয়ে চরফ্যাশন বাজার প্রদক্ষিণ করে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা