প্রতীকী ছবি
বিনোদন

ওমরাহ পালন করলেন পলাশ

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ মা-বাবাকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছেন। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা-মায়ের সঙ্গে মক্কা শরিফের সামনে দাঁড়ানো একটি ছবি প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন : ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু

ক্যাপশনে তিনি বলেন, ‘আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। বাবা মা-কে সাথে নিয়ে ওমরাহ পালন করলাম, আলহামদুলিল্লাহ।’ ভক্তরা পলাশের সেই পোস্টে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন। মা-বাবাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের জন্য অভিনেতার প্রশংসাও করেছেন।

অভিনেতা পলাশ ব্যক্তিজীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন। কয়েক মাস আগেও তাবলিগে জামাতে সময় দিতে দেখা গিয়েছিল তাকে। সেসময় এই অভিনেতা বলেছিলেন, নিয়ত ছিল সন্তানের পিতা হওয়ার পর তাবলিগে যাব। আল্লাহ আমাকে কবুল করছেন, এজন্য যেতে পেরেছি। আমি শুকরিয়া জানাই।

আরও পড়ুন : হাসপাতালে ডিপজল

অভিনেতার লক্ষ্য তার ডাকবাক্স ফাউন্ডেশনে যেই শতাধিক সেচ্ছাসেবী কাজ করেন তাদের থেকে প্রতিমাসে ৫ জনকে নিজ উদ্যেগে তাবলিগে পাঠাবেন।

এ বিষয়ে অভিনেতা বলেন, আমি নোয়াখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পরিবারে তাবলিগের ঐতিহ্য আছে। সুযোগ পেলে আমিও নিজের মতো করে যাই। আমি এবার যেখানে ছিলাম সেই এলাকায় মানুষজন ভোরে নামাজের পরেও দেখি মসজিদের সামনে ভিড় করেছেন। এই প্রাপ্তি আসলে একজন মানুষ হিসেবে শান্তির। এতে করে আমি আরও অনুপ্রেরণা পেয়েছি। এজন্য ঠিক করেছি আমার ডাকবাক্স ফাউন্ডেশনের শতাধিক ভলেন্টিয়ার থেকে প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবো।

আরও পড়ুন : প্রশংসায় ভাসলেন অপূর্ব

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কাবিলা চরিত্র দিয়ে দর্শকমহলে পরিচিতি পান জিয়াউল হক পলাশ। তারপর কাজ করেন একাধিক নাটক ও ওয়েব সিরিজে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা