সংগৃহীত
বিনোদন

রেকর্ড ভাঙল ‘বিগ বস ওটিটি’   

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের নাম রিয়েলিটি শো ‘বিগ বস’ এর সাথে যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। এই শোয়ের আকাশছোঁয়া জনপ্রিয়তার পেছনে সঞ্চালক হিসেবে অবদান রয়েছে এই তারকার। বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর ১ম সিজনে উপস্থাপক ছিলেন। ২য় সিজনে সঞ্চালক হিসেবে আছেন সালমান।

আরও পড়ুন: আমি আরো বেশি নির্ভীক, লজ্জাহীন!

সোমবার (১৪ আগস্ট) প্রচারিত ‘বিগ বস ওটিটি’র ২য় সিজনের ফিনালে মাত্র ২৪ ঘণ্টায় ভিউ হয়েছে ২৩ মিলিয়নের বেশি। এবারের সিজনের ভিউ হয়েছে ১০০ মিলিয়নের বেশি ভ্যারাইটি এ তথ্য জানিয়েছে।

সিনেমার বক্স অফিস কিংবা টিভি চ্যানেলের টিআরপি, সবখানেই রাজত্ব বজায় রেখেছেন সালমান খান। ‘বিগ বস ওটিটি’র ২য় সিজন এবার ভিউয়ের দিক থেকে ভারতে ব্যাপকভাবে জনপ্রিয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট (আইপিএল) এর রেকর্ডও ভেঙে দিলো।

সঞ্চালকের মতো এবারের সিজনে প্ল্যাটফর্মও বদল হয়েছে এই শো এর। ভুটের পরিবর্তে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে জিও সিনেমাতে। ভ্যারাইটি বলছে, ভারতের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের মধ্যে ভিউয়ের দিক থেকে রেকর্ড গড়েছে ‘বিগ বস ওটিটি’র ২য় সিজন।

গত বারের কিস্তি দেখা হয়েছে ৩০ বিলিয়ন মিনিটের বেশি। চলতি বছরে সব ম্যাচ মিলিয়ে আইপিএলের ভিউ ছিল ১৭ বিলিয়ন।

আরও পড়ুন: দুর্ঘটনার শিকার বরুণ ধাওয়ান

অনুষ্ঠানটির গ্র্যান্ড ফিনালের ভোট শুরু হওয়ার পর ২ প্রতিযোগীকে ভোট দেন ২৫০ মিলিয়ন দর্শক। মাত্র ১৫ মিনিটে এই ভোট পড়ে, যা থেকে অনুষ্ঠানটির জনপ্রিয়তা সহজেই ধারণা করা যায়। জিও সিনেমার ১ জন জ্যেষ্ঠ নির্বাহী ভ্যারাইটিকে জানান, ‘যখন অনেক প্ল্যাটফর্ম ভিউয়ারশিপ নিয়ে সংগ্রাম করছে, এই সংখ্যা তখন অবিশ্বাস্য।’

এলভিস যাদব ‘বিগ বস ওটিটি’র ২য় সিজনে জয়ী হয়েছেন। অভিষেক মালহানকে হারিয়ে ‘বিগ বস’ শিরোপা জেতা যাদব পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লাখ রুপি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা