ছবি: সংগৃহীত
বিনোদন

কিয়ারার লাল জ্যাকেটের মূল্য কত! 

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির পরনে ছিলো লাল রঙের জ্যাকেট সেট। এ অভিনেত্রীর পাশেই দাঁড়িয়ে কার্তিক আরিয়ান। মঞ্চে পড়ে থাকা কিয়ারার জুতা দ্রুত ছুটে গিয়েএগিয়ে দেন কার্তিক।

আরও পড়ুন: কেমন আছেন কিংবদন্তি প্রবীর মিত্র

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য প্রকাশ পায়। এ নিয়ে এখন নেটদুনিয়ায় চলছে জোর চর্চা।

কার্তিক তার বিনয়ের জন্য নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন। কিয়ারার সাজ-পোশাক ঐ সময় নজর কাড়েনি। তবে কিছুটা বিলম্বে হলেও কিয়ারার লাল রঙের পাতলা জ্যাকেট সেট নেটিজেনদের দৃষ্টিগোচর হয়েছে। তা নিয়ে আলোচনা করতে গিয়ে এবার সামনে এলো পোশাকটির মূল্য।

আরও পড়ুন: অনাথ শব্দটা গালির মতো

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রিন্টেড জ্যাকেট সেটটি তৈরী করেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার নচিকেত ভার্বে। পোশাকের নাম দিয়েছেন মুনফ্লাওয়ার জ্যাকেট সেট।

ওয়েবসাইট ঘুরে জানা যায়, এর মূল্য প্রায় ১ লাখ ৯৮ হাজার ৮৫০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৬৩ হাজার টাকারও বেশি।

আরও পড়ুন: বুবলীকে চয়নিকার খোলা চিঠি

উল্লেখ্য, কিয়ারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সত্য প্রেম কি কথা’। সিনেমাটিতে তার সাথে জুটি বেঁধে অভিনয় করেন কার্তিক আরিয়ান। পরিচালক সমীর বিদ্যানস পরিচালিত সিনেমাটি গত ২৯ জুন মুক্তি পায়।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা