ছবি : সংগৃহিত
বিনোদন

সাদিয়া মাহজাবিন খান

বিনোদন নিউজ ডেস্ক: সাদিয়া মাহজাবিন খান একজন মডেল ও অভিনেত্রী। সঠিক গ্রোমিং ও দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় তিনি নিজ অঙ্গনে প্রতিষ্ঠিত।

আরও পড়ুন: অপুকে নিয়ে যা বললেন ইধিকা

সাদিয়া সদালাপী, বন্ধুবৎসল ও কাজের প্রতি বেশ মনোযোগী। তিনি বেছে বেছে কাজ করেন।

দীর্ঘদিন ধরেই তিনি অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত। কাজ করছেন দৃষ্টিপাত নাট্যদলে। ঢাকা ন্যাশনাল থিয়েটার, শিল্পকলা একাডেমি, অ্যাক্টরস ইক্যুইটি; নানা জায়গায় নিয়মিত কাজ করছেন তিনি।

এরইমধ্যে তিনি ২০টি ড্রামা সিরিয়াল, ২০টি খণ্ড নাটক এবং ৫টি টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল বা টিভি বিজ্ঞাপন)-এ কাজ করেছেন।

আরও পড়ুন: অনাথ শব্দটা গালির মতো

উপস্থাপনা করেছেন এটিএন বাংলায়। কাজ করেছেন বাংলাভিশনসহ অন্যান্য টিভি চ্যানেলে।

নাটক ও সিনেমা দেখা, ভ্রমন বা ট্রাভেলিং, বই পড়া, বাগান করা ইত্যাদি তার শখ।

সাদিয়ার বাবার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলেগাতি গ্রামে৷ তিনি ইশা খাঁর রাজধানী সোনারগাঁয়ের পানাম সিটিতে বড় হয়েছেন।

বাবা-মায়ের প্রথম সন্তান সাদিয়া, তার জন্ম প্রবাসে। সাদিয়ার পিতা মোহাম্মদ সারোয়ার হোসেইন সেনাবাহিনীতে কাজ করেছেন। তার মাতা সালমা জাহান গৃহবধূ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা