ছবি: সংগৃহীত
বিনোদন

শাকিব খানের মামলা নেয়নি পুলিশ

বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ায় শুটিংরত ‘অপারেশন অগ্নিপথ’-এর প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা করতে থানায় গিয়েছিলেন ঢালিউড কিং শাকিব খান। তবে পুলিশ এ মামলা নেয়নি।

আরও পড়ুন : ইমরানের বাড়িতে দরজা ভেঙে ঢুকল পুলিশ

শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে গুলশান থানায় এ মামলা করতে উপস্থিত হন অভিনেতা।

এর আগে শাকিব খানের বিরুদ্ধে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেন রহমত উল্ল্যাহ নামে এক প্রযোজক। ঐ ঘটনার জেরে মামলা করতে আসেন নায়ক।

আরও পড়ুন : মেঠোপথের তালগাছে মুগ্ধ হচ্ছে পথিক

মামলা করতে এসে শাকিব খানের জানান, রহমত উল্লাহ নামে যিনি নিজেকে প্রযোজক দাবি করছেন তিনি আসলে ঐ সিনেমাটির আসল প্রযোজক নন। ছবিটির আসল প্রযোজক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম, যা চুক্তিপত্রেও লিখিত আছে।

অভিনেতা আরও জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। প্রযোজক নামধারী এই প্রতারক যেনো দেশ ছেড়ে পালাতে না পারে সেই কারণে আইনি ব্যবস্থা নিতে থানায় গিয়েছেন তিনি।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উদ্বোধন

এ বিষয়ে গুলশান থানার ওসি ফরমান আলী জানান, শাকিব খান যে অভিযোগ করতে এসেছেন তা থানায় নয়, আদালতে করতে হবে। এ ধরনের অভিযোগ থানায় নেওয়া সম্ভব না।

তবে শাকিব খানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল হাসান জানান, যেহেতু এটা কগনিজেবল অপরাধ ছিল, ওসি ইচ্ছা করলে মামলাটি নিতে পারতেন। কারণ এই ধরনের অভিযোগ সাধারণত থানায় রুজু হয়। আর নন-কগনিজেবল অপরাধ আমরা আদালতে রুজু করি। কিন্তু এরপরও মামলাটি কেন নেননি, এটা তিনিই ভালো বলতে পারবেন।

আরও পড়ুন : টাকা ছিনতাইকারী সোহেল গ্রেফতার

অ্যাডভোকেট আরও বলেন, মানুষ বিপদে পড়ে থানায় যায়। আমরাও সে কারণেই গিয়েছিলাম। কিন্তু থানা থেকে আমাদের অভিযোগ গ্রহণ না করে, আদালতে গিয়ে মামলা করার কথা বলে বেরিয়ে যান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা