বিনোদন

মা হারালেন অপর্ণা

সান নিউজ ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের মা ঝর্ণা ঘোষ মারা গেছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধান চায়

তথ্যটি নিশ্চিত করেছেন অপর্ণার ঘোষ নিজেই। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন অপর্ণার মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

কান্নাজড়িত কণ্ঠে অপর্ণা বলেন, ‘আমার মা ও বাবা খুব চমৎকার একটা জোড়া ছিল। বাবাটা আমার খুবই নরম মনের মানুষ। হাসপাতালে মায়ের কষ্ট দেখে বাবাও খুব কষ্ট পাচ্ছিল। সান্ত্বনা এটুকু ছিল, চোখের সামনে তো আছে। কিন্তু মা তো আমার চলেই গেল। আমার বাবাটা একা হয়ে গেল। খুব একা হয়ে গেল। আমি কীভাবে বাবাকে সান্ত্বনা দেব।’

অপর্ণার মায়ের মৃত্যুকে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী মনিরা মিঠু, নির্মাতা শাফায়েতর মনসুর রানাসহ অনেকে।

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নেন অপর্ণা ঘোষ। এরপর তিনি বিজ্ঞাপনচিত্র, টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

২০০৯ সালে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অপর্ণা ঘোষ। চার বছর বিরতি নিয়ে গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গণ্ডি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অপর্ণা ঘোষ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রতি রাজার কৃতজ্ঞতা প্রকাশ

তার অভিনীত অন্যান্য উল্লেযোগ্য চলচ্চিত্র হলো- ‘ভুবন মাঝি’, ‘মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’, ‘লিলিথ’ প্রভৃতি।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা