ছবি: সংগৃহীত
বিনোদন

মৌসুমীর প্রেমে পড়তাম

সান নিউজ ডেস্ক: ঢালিউড সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। নব্বই দশকে সাড়া জাগানো এই নায়িকা এখনো কাজ করে যাচ্ছেন রূপালি পর্দায়। রূপের জাদুতে তিনি জয় করেছেন একাধিক প্রজন্মের দর্শকের মন। সিনেমা অঙ্গনের অনেকেও তাকে মনে মনে পছন্দ করেন, ভালোবাসেন।

আরও পড়ুন: বসে আছি খেলার জন্য

তেমনই একজন সফল খলঅভিনেতা মিশা সওদাগর অতীতেও বিভিন্নবার বলেছেন, মৌসুমীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা। এমনকি মৌসুমীকে তিনি পছন্দ করতেন, এমনটাও জানিয়েছেন। তবে সেই পছন্দটা প্রেম-বা সম্পর্কের দিকে এগোয়নি কখনো।

বিষয়টি আবারও খোলাসা করলেন মিশা। রোববার (২১ আগস্ট) চিত্রনায়ক সাইমন সাদিকের একটি ভিডিও ভ্লগে মিশা বলেন, ‘যদি প্রেমে পড়তে হতো, তাহলে মৌসুমীর প্রেমে পড়তাম’।

মিশার আসল নাম শাহীদ হাসান। দশম শ্রেণিতে থাকতেই প্রেমে পড়েছিলেন তিনি। সেই প্রেমকে পূর্ণতা দিয়ে বিয়ে করেন। তার স্ত্রীর নাম মিতা। মূলত স্ত্রীর নামের সঙ্গে মিল রেখেই নিজের ‘মিশা’ নামটি রাখেন তিনি।

সাইমনের ওই ভিডিওতে মিশা জানান, স্ত্রী মিতা ছাড়া কারো প্রেমেই তিনি পড়েননি। অল্প বয়সে বিয়ে করে ফেলায় সেই সুযোগই হয়নি আর। সিনেমায় আসার পর, তারকা খ্যাতি পাওয়ার পর হয়ত নানাভাবে সুযোগ এসেছে; তবে নিজেকে এসবে জড়াননি অভিনেতা।

আরও পড়ুন: পায়ে ধরে কাউকে নির্বাচনে আনবে না ইসি

স্পষ্ট ভাষায় মিশা সওদাগর বললেন, ‘সিনেমায় আসার পর যদি প্রেমে পড়তেই হতো, তাহলে মৌসুমীর প্রেমে পড়তাম। ওর ব্যক্তিত্ব, যোগ্যতা এসব কারণে ভালো লাগত। অবচেতন মনেই ওর প্রতি ভালো লাগা কাজ করত। তবে প্রেমে পড়েছি, এটা বলা যাবে না।’

প্রসঙ্গত, মৌসুমী ভালোবেসে বিয়ে করেছেন চিত্রনায়ক ওমর সানীকে। ১৯৯৬ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। অন্যদিকে মিশা সওদাগরও দুই সন্তানের জনক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা