বিনোদন

ফের মা হচ্ছেন সংগীতশিল্পী ন্যান্সি

বিনোদন ডেস্ক: ফের মা হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) একটি ভিডিওর মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।

জানা গেছে, গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ের ছয় মাসের মাথায় এই সুখবর দিলেন তিনি। এটি হতে যাচ্ছেন ন্যানসির তৃতীয় সন্তান। এর আগের দুই সন্তানের নাম রোদেলা ও নায়লা। অনাগত সন্তানের নাম রেখেছেন মেহনাজ। মহসীন মেহেদীর সঙ্গে আংটি বদল থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়ার জার্নির কিছু স্থিরচিত্র দিয়ে ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন ন্যান্সি।

ভিডিওটির ক্যাপশনে ন্যান্সি স্বামী মহসিন মেহেদীকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, একটি নতুন ঘটনা ঘটতে যাচ্ছে যা একান্তই তোমার নিজস্ব।

অন্যদিকে, বিষয়টি নিয়ে গণমাধ্যমকে ন্যান্সি বলেন, ‘নতুন করে আবার মা হতে পারব, এটা কল্পনাও করিনি। কারণ আমার আগের দুটি সন্তান জন্মের সময় কিছু জটিলতা ছিল। তখন ডাক্তার জানিয়েছিলেন, আমি আর মা হতে পারব না। কিন্তু সেই অনিশ্চয়তা কাটিয়ে আবার মা হচ্ছি, এই আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না।’

প্রসঙ্গত, গত বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তৃতীয় বিয়ে সারেন নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী মহসিন মেহেদী বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি।

একই বছরের এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান ন্যান্সি। এর আগে নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এই দুই সংসারে ন্যান্সির দুই কন্যা সন্তান আছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা