ছবি-চিত্রনায়ক রিয়াজ
বিনোদন

পর্দার অভিনয় কেউ বাস্তবে চায় না

বিনোদন প্রতিবেদক: আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের প্রার্থী হয়ে সহ-সভাপতি পদে লড়বেন চিত্রনায়ক রিয়াজ। বুধবার (১২ জানুয়ারি) প্যানেলের সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সাথে একান্ত আলাপে রিয়াজ বলেন, ‘আমি একজন অভিনেতা। এফডিসির প্রত্যেকটা শিল্পীর সাথে আমার সম্পর্ক ভালো। তারা চান আমি নির্বাচনে অংশ নেই। সেজন্যই এবার প্রার্থী হয়েছি। আমি আজ পর্যন্ত কখনও অশ্লীল ছবি করিনি। নিম্ন রুচিসম্পন্ন কাজ করিনি। কোনো শিল্পীর সাথে খারাপ ব্যবহার করিনি। সবসময় মাটির মানুষ হয়ে শিল্পীদের পাশে থেকেছি। এসব কারণে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে শিল্পীরা আমাকে ভোট দেবেন বলে মনে করি।

নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি জানিয়ে রিয়াজ বলেন, পর্দার অভিনয় কেউ বাস্তবে চায় না। পাঁচ টাকা দান করে পঞ্চাশ টাকার পাবলিসিটি যারা করে তাদের ভোটাররা চায় না। এতে শিল্পীদের সম্মান নষ্ট হয়। আমাদের অঙ্গীকার হচ্ছে সাহায্য সহযোগিতা কখনো নিজেদের ফেসবুকে দিয়ে পাবলিসিটি না করা। সাধারণ মানুষের সামনে শিল্পীদের দুস্থ বানাতে চাই না। প্রত্যেক শিল্পীর আত্মমর্যাদা আছে। সেটাকে আমরা সম্মান জানাই।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা