ছবি-সংগৃহিত
বিনোদন

মনোনয়নপত্র জমা দিলেন মিশা ও কাঞ্চন

বিনোদন ডেস্ক: বিএফডিসিতে আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। আজ উৎসবমুখর পরিবেশে মিশা-জায়েদ ও কাঞ্চন-নিপুণ প্যানেল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে।

মিশা-জায়েদ প্যানেলের মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন ডিপজল, রুবেল, মৌসুমী, রোজিনা, অঞ্জনা, সুচরিতাসহ অনেকে।

অন্যদিকে কাঞ্চন- নিপুণ প্যানেলের মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন রিয়াজ, অমিত হাসান, নানা শাহ, নিরব, ইমন, সাইমন সাদিক, কেয়া, শাহানূর, জেসমিন আক্তার, গাঙ্গুয়া, নৃত্য পরিচালক আরমানসহ অনেকে।

এবার শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। আরো দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও জাহিদ হোসেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা