ছবি- সাইনা নেহওয়াল ও অভিনেতা সিদ্ধার্থ
বিনোদন

বিতর্কিত মন্তব্য করে ফেঁসে গেলেন সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক: সম্প্রতি ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে ফেঁসে গেলেন ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ।

তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ও তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারায় হায়দরাবাদের সাইবার ক্রাইম পুলিশের কাছে একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে তাকে একটি নোটিশও পাঠানো হয়েছে।

জানা যায়, একজন সমাজকর্মী এই অভিনেতার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি টুইট করেন ব্যাডমিন্টন তারকা সাইনা। এরপর তাকে নিয়ে কটাক্ষ করেন ‘রং দে বাসন্তী’ সিনেমাখ্যাত এই অভিনেতা। যদিও পরবর্তী সময়ে একটি বিবৃতি প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন তিনি।

ভারতের বিজেপি সরকারের কঠোর সমালোচক সিদ্ধার্থ নিজেকে উদার ও প্রগতিশীল হিসেবে দাবি করেন। বিভিন্ন সময়ে মোদি সরকারের কঠোর সমালোচনা করে টুইট করেন তিনি। এ নিয়েও তাকে বিতর্কের মুখে পড়তে হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা